দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিসিএস ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ডা. শরীফ জানান, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা থাকবে। আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে চেম্বারে এলে রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগ বিষয়ে পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া দন্ত চিকিৎসার বিভিন্ন সেবায় বিশেষ ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ নিয়েছি। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।
এর আগে পটুয়াখালীর এক চিকিৎসক আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসা রোগীদের অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। তার কয়েকদিনের মধ্যেই সুনামগঞ্জের এই দন্ত চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
জে আই